1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে, তেলের দাম হু হু করে কমবে —ট্রাম্পের দাবি বাঁশখালীতে জেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবস পালন সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২ দিন বন্ধ ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র : রুশ পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৬৮ Time View

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক মাধ্যমে জানিয়েছে তারা রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না এবং জড়াবেও না।
বুধবার (২৮ ডিসেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় টিভির সঙ্গে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেন ল্যাভরভ। সেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে ল্যাভরভ জানিয়েছেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে। কিন্তু এ ব্যবস্থার সঙ্গে কোনো মার্কিন বিশেষজ্ঞকে পাঠাবে না।
এ ব্যাপারে ল্যাভরভ বলেছেন, ‘আমরা কূটনৈতিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে জানতে চেয়েছিলাম তারা এখনো ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে চায় কিনা। আমরা সঙ্গে এও বলেছিলাম, প্যাট্রিয়ট একটি জটিল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটি পরিচালনায় আমেরিকান বিশেষজ্ঞ প্রয়োজন হবে। তারা কী প্যাট্রিয়টের সঙ্গে ইউক্রেনে বিশেষজ্ঞও পাঠাবে কিনা। এরপর এর জবাবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, কোনো বিশেষজ্ঞকে পাঠাবে না। কারণ রাশিয়ার সঙ্গে তারা সরাসরি যুদ্ধে জড়াতে চায় না এবং জড়াবেও না।’
রুশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে ইউক্রেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাবে।
এদিকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে উত্তেজনা চলছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সপ্তাহ আগে হুমকি দিয়ে বলেছেন, প্যাট্রিয়ট একটি পুরনো ব্যবস্থা। এরচেয়ে রাশিয়া এস-৩০০ অধিকতর শক্তিশালী। এটি ইউক্রেনে ঢোকা মাত্র হামলা চালানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ