1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’র আয় ছাড়াল ১ বিলিয়ন ডলার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৮৪ Time View

বক্স অফিসে তাণ্ডব করছে জেমস ক্যামেরন নির্মিত হলিউড সিনেমা ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’। মুক্তির ১২ দিনের মধ্যেই এর আয় ছাড়িয়েছে ১ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ২৭০ কোটি টাকারও বেশি!
গত ১৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বহুল আকাঙ্ক্ষিত এই সিনেমা। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত সিনেমাটির বৈশ্বিক আয় ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। তথ্যটি নিশ্চিত করেছেন মার্কিন লেখক ও সাংবাদিক এরিক ডেভিস।
তিনি জানান, ‘অ্যাভাটার টু’ অফিসিয়ালি এক বিলিয়নের ক্লাবে প্রবেশ করেছে। এর মধ্যে ৩০০ মিলিয়ন ডলার এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বাকি ৭০০ মিলিয়ন ডলার আয় হয়েছে বিশ্বের অন্যান্য দেশ থেকে।
দুই সপ্তাহের কম সময়ে ‘অ্যাভাটার টু’ ছাড়িয়ে গেছে ‘ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরএভার’ (৮০০ মিলিয়ন ডলার), ‘দ্য ব্যাটম্যান’ (৭৭০ মিলিয়ন ডলার), ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ (৭৬০ মিলিয়ন ডলার) সিনেমাগুলোর বৈশ্বিক আয়কে। যে হারে সিনেমাটির আয় বেড়ে চলেছে, তাতে নতুন এক মাইলফলক তৈরি হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
এর আগে জেমস ক্যামেরন ‘অ্যাভাটার’ বানিয়েছিলেন। ২০০৯ সালে মুক্তি পাওয়া সেই সিনেমা এখনো বিশ্বের সর্বকালের সর্বোচ্চ আয়ের রেকর্ড নিজের করে রেখেছে। দীর্ঘ ১৩ বছর পর তিনি সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করলেন।
উল্লেখ্য, প্রায় ৪৬০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত হয়েছে ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’। এতে অভিনয় করেছেন স্যাম ওর্থিংটন, জো সালদানা, স্টিফেন ল্যাংক, সিগার্নি ওয়েভার, কেট উইন্সলেট প্রমুখ।
তথ্যসূত্র : ভ্যারাইটি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ