1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

৮০ মিটার সুরঙ্গ খুঁড়ে কারাগার থেকে পলায়ন!

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারি, ২০১২
  • ২৩৭ Time View

একেবারে হলিউডি সিনেমার অবিকল কাণ্ড ঘটিয়েছেন ইরাকের একটি কারাগারের কয়েকজন বন্দি। হলিউডের শাশঙ্ক রিডেম্পশন সিনেমার সেই বন্দি যে ছোট্ট একটি হাতুরি দিয়ে দীর্ঘ সুরঙ্গ খুঁড়ে পালিয়েছিলেন তার মতো করে ৮০ মিটার দীর্ঘ সুরঙ্গ দিয়ে পালিয়েছেন ১১ জন কারাবন্দী।

ইরাকের উত্তরাঞ্চলীয় একটি কারাগারে গত শনিবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে কারাকর্তৃপক্ষের নাকের ডগায় এতো বড় সুরঙ্গ তৈরি করল আর কাকপক্ষীও তা টের পেল না- এই ঘটনা জেনে হতভম্ব কারাগারের গভর্নর।

উত্তরাঞ্চলীয় কুর্দি প্রদেশ দোহুকের জিরগা কারাগারের ১১ জন বন্দি পালিয়ে গেছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন কারাগারের প্রধান শাবান জামেল।

তবে বন্দিরা সুরঙ্গ খুড়লেও সেখানে কোনও প্রমাণ রেখে যায়নি। ফলে তারা কীভাবে সুরঙ্গটি খুড়তে পারল তাও বুঝা যাচ্ছে না।

মাদক চোরাচালান, খুনসহ বিভিন্ন অপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এই বন্দিরা ৫ বছর ধরে এই কারাগারে ছিল বলে জানা গেছে।

পালিয়ে যাওয়া বন্দিদের ধরতে অভিযান শুরু হয়েছে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ২০০৮ সালে স্থাপিত জিরগা কারাগারটিতে আটক বন্দির সংখ্যা প্রায় ৬শ’। ইরাকের স্বায়ত্বশাসিত অঞ্চল কুর্দিস্তানের শ্রম এবং সমাজ সেবা বিষয়ক মন্ত্রণালয় কারাগারটি পরিচালনা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ