1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৯০ Time View

বিরতির পর ‘পাঠান’ সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন শাহরুখ খান। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে ছবির গান। ‘বেশরম রং’ শিরোনামের সেই গানে গেরুয়া রঙের বিকিনিতে নেচেছেন দীপিকা পাড়ুকোন। তাতেই আপত্তি ভারতীয় হিন্দুদের।
‘পাঠান’ ছবি অশ্লীল। এই ছবি বয়কটের রব তোলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। মধ্যপ্রদেশের পর ‘পাঠান’ ছবি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে অযোধ্যা শহরে। শাহরুখ-দীপিকা পোস্টার পোড়ানো হয় সে শহরে। এবার শাহরুখকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দিলেন হিন্দু সাধু পরমহংস আচার্য।
মূলত ‘পাঠান’ ছবি ঘিরে বিতর্কের সূত্রপাত ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি থেকে। ছবির প্রথম গান প্রকাশ্যে আসার পর থেকে ‘অশ্লীল’ বলে দাগিয়ে দেওয়া হয়।
অযোধ্যার সাধু পরমহংস আচার্য জানান, ছবিতে গেরুয়া রঙের অপমান করা হয়েছে। ক্রমাগত সনাতন ধর্মের অপমান করা হচ্ছে। শুধু তাই নয়, হিন্দুদের ভাবাবেগে আঘাত করা যেন একটা ধারাতে রূপান্তরিত হয়েছে।
পরমহংস আচার্য আরও বলেন, ‘আজকে শুধু ওঁর পোস্টার পুড়িয়েছি। আমি খুঁজছি ওঁকে, যেদিন সামনাসামনি দেখা পাবো, পুড়িয়ে দেব জিহাদি খানকে।’
এখানেই থেমে থাকেননি এই সাধু। তিনি বলেন, ‘এই ছবি মুক্তি পেলে সিনেমাহল পর্যন্ত জ্বালিয়ে দেব। সনাতন ধর্ম নিয়ে ঠাট্টা, রসিকতা করলে প্রতিশোধ নেওয়া হবে।’
শুধু গেরুয়া শিবির নয়, বেশ কয়েকটি দক্ষিণপন্থী রাজনৈতিক দল, এমনকি, কংগ্রেসেরও একাংশ ‘পাঠান’ নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার। বেশ কিছু মুসলিম সংগঠনও একই সুরে গলা মিলিয়েছে।
খবর আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ