1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

খোলামেলা পোশাকে শুটিং, দুবাইয়ে আটক উরফি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৭৪ Time View

ভারতের আলোচিত টিভি অভিনেত্রী উরফি জাভেদ। খোলামেলা পোশাক পরে নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী। কখনো কখনো উদ্ভট কর্মকাণ্ড করে, কখনো বা উদ্ভট পোশাক পরে সমালোচনার জন্ম দেন তিনি। এবার দুবাইয়ে গিয়ে খোলামেলা পোশাকে শুট করার অভিযোগে তাকে আটক করেছে স্থানীয় পুলিশ।
একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘তার নিজের তৈরি একটি পোশাক পরে ইনস্টাগ্রামের জন্য ভিডিওর শুটিং করছিলেন দুবাইয়ের পাবলিক প্লেসে। তার পোশাক নিয়ে আপত্তি নেই। কিন্তু এই পোশাকে পাবলিক প্লেসে শুটিং করাতে আপত্তি জানায় পুলিশ। আটকের পর উরফিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেখা যাক কি হয়।’
কয়েক দিন আগে দুবাইয়ে গিয়েছেন উরফি। আপাতত তাকে ভারতে ফিরতে দিচ্ছে না পুলিশ। তা জানিয়ে সূত্রটি বলেন, ‘উরফিকে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় প্রশাসন। উরফির ভারতে ফেরার টিকিটও বাতিল করেছেন তারা।’
‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ টিভি ধারাবাহিকে অবনি চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন উরফি জাভেদ। পাশাপাশি ‘মেরি দুর্গা’, ‘বেপানাহ’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘পাঞ্চ বিট’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গেছে তাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ