1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে ‘বট বাহিনী’ পরিকল্পিতভাবে কাজ করছে : কোয়াবের সভাপতি জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ বিল পাশ জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাশ ঢাকা থেকে সরিয়ে প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র রাষ্ট্রদূত করল ভারত লেবাননে চলছে ইসরায়েলের হামলা, বৈরুতের হাসপাতাল রক্ষার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার জামায়াতের এমপিকে আরও মনোযোগী হতে বললেন স্পিকার বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ : অ্যাটর্নি জেনারেল অর্থনীতিকে অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী সংরক্ষিত নারী আসনে যাদের বেছে নেবে বিএনপি, জানালেন রিজভী

জাতীয় দল থেকে এখনই অবসর নয় : মেসি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৪ Time View

পরম আরাধ্য বিশ্বকাপ জয়ের স্বাদ অবশেষে পেয়েছেন লিওনেল মেসি। তবে এখনই জাতীয় দল থেকে অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।
সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পরই মেসি জানিয়ে দেন, ফাইনালই বিশ্বকাপে তার শেষ ম্যাচ। রোববারের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা।
লম্বা ক্যারিয়ারে শুধু এই একটি অপ্রাপ্তিই ছিল মেসির। ক্যারিয়ারের গোধূলি বেলায় এসে পূরণ হলো তার সেই স্বপ্ন।
অনেকে ভেবেছিলেন, হয়তো তিনি জাতীয় দলকে বিদায় বলে দেবেন। তবে ফাইনালের পর আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে ৩৫ বছর বয়স বয়সী ফরোয়ার্ড বলেন, দেশের জার্সিতে খেলা চালিয়ে যাবেন তিনি।
তার কথায়, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে চাই আমি।
লুসাইলের ফাইনালের কিছুক্ষণ পরই আর্জেন্টিনা ফুটবল তাদের টুইটার পেজে তিন তারকা সম্বলিত লোগোর ছবি দিয়েছে। এরপর তাদের জার্সিতেও থাকবে তিন তারকা।
পরের বিশ্বকাপ আসতে আসতে মেসির বয়স হয়ে যাবে ৩৯ বছরের কাছাকাছি। আগামী কোপা আমেরিকা হবে ২০২৪ সালের মাঝামাঝি। সেখানে মেসিকে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ