1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

আমি আমার শরীরকে ভালোবাসি : মালাইকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৯৩ Time View

সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়ই ট্রোলের শিকার হয়ে থাকেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। বিশেষ করে জিমের পোশাকে তাকে ক্যামেরাবন্দি করে পাপারাজ্জিরা যখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তখন তাকে নিয়ে ট্রোলের ঝড় চলে। তার পোশাক নিয়ে, হাঁটাচলার ধরন নিয়ে চলে নানা ধরনের কটূক্তি।
বিষয়টি নিয়ে এবার পাপারাজ্জিদের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন মালাইকা। জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংয়ের শোতে এবারের পর্বের অতিথি ছিলেন মালাইকা।
ভারতী সিংয়ের সঙ্গে আলাপকালে পাপরাজ্জিদের প্রসঙ্গে বলিউডের ‘ছাইয়া ছাইয়া’ গার্ল মালাইকা বলেন, ‘আমি কখনো কাউকে বকা দেইনি, যদি না সে আমাকে ঠেলা বা ধাক্কা দিচ্ছে। তবে আমার যেটা বিরক্ত লাগে, তোমরা ফটো নিচ্ছ তো এখানের নাও না (বুকের উপরের দিক নির্দেশ করে), তা না করে এখানের (বুকের নিচের দিক) নিচ্ছ। কেন তোমরা আমার নিতম্ব আবার বুকের ছবি নিচ্ছ। আমি আমার শরীরকে ভালোবাসি। ক্যামেরা শরীরের এখান থেকে ওখানে যায় (বুক আর নিতম্বকে নির্দেশ করেন)। এটাতে আমার সমস্যা আছে।’
মালাইকা আরও বলেন, ‘এবার অনেকেই বলবেন, তুমি যদি নিজের শরীর দেখাতে না চাও তবে শরীর ঢেকে পোশাক পরো। কেন আমাকে সেরকম পরতে হবে? আপনার কী সমস্যা? আমার যেমন ইচ্ছে হবে তেমন পোশাক পরব আমি।’
অনুষ্ঠানে পাপারাজ্জিদের প্রতি ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি ডিভোর্স দিয়ে যারা ট্রোল করেন, তাদেরও তুলোধুনা করেন মালাইকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ