1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

রোনালদোর রেকর্ড ভাঙলেন এন-নেসিরি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৭৬ Time View

গোলপোস্টের সামনে ক্রিস্টিয়ানো রোনালদো। সতীর্থের ক্রসে বল বেশ উঁচুতে। লাফ দিলেন, প্রতিপক্ষ ডিফেন্ডাররা তাকিয়ে দেখলেন সিআরসেভেনের বিস্ময়কর হেড গোল। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে এমন গোল বেশ কয়েকবার করতে দেখা গেছে তাকে। তার সামনেই এবার তাকে অনুকরণ করে গোল করলেন মরক্কোর ইউসুফ এন-নেসিরি।
পর্তুগালের বিপক্ষে মরক্কোর বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে একমাত্র গোল করেছেন ২৫ বছর বয়সী সেভিয়ার ফরোয়ার্ড। তিনি এখন নায়কের আসনে। তার গোলে বিশ্বকাপ ইতিহাসে প্রথম আফ্রিকান হিসেবে সেমিফাইনালে উঠেছে মরক্কো।
শুধু তাই নয়, ওই গোল ভেঙেছে একটি রেকর্ডও। যে রেকর্ড আগে ছিল রোনালদোর দখলে, সেটা ভেঙেছেন এন-নেসিরি। পর্তুগাল গোলকিপার ডিওগো কস্তা ক্রসের গতিবিধি বুঝতে পারেননি, সেভিয়া স্ট্রাইকার লাফিয়ে দোহার আকাশ যেন ছুঁতে চাইলেন এবং হেড করে বল জড়ালেন জালে। বেঞ্চে থাকা রোনালদোর প্রতিক্রিয়া ছিল আলোচিত। হতবাক হয়ে যান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
এন-নেসিরির ওই লাফ এখন ইতিহাসের অংশ। গড়লো রেকর্ডও। মরক্কান স্ট্রাইকার ২.৭৮ উঁচু থেকে হেড করে গোল করেছেন। বেইন স্পোর্টস তাদের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, এটাই সবচেয়ে উঁচু থেকে করা গোলের রেকর্ড। জুভেন্টাসের জার্সিতে সাম্পদোরিয়ার বিপক্ষে ২.৫ মিটারের একটু বেশি উঁচু থেকে হেড গোল করে আগের রেকর্ড গড়েন রোনালদো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ