1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

কাঠুরিয়াকে বিয়ে করলেন হংসিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৯ Time View

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি। দীর্ঘদিনের ব্যবসায়িক সঙ্গী ও বন্ধু সোহেল কাঠুরিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি।
হিন্দুস্তান টাইমস, বলিউড বাবলসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ৪ ডিসেম্বর বিয়ে করেছেন হংসিকা-কাঠুরিয়া। জয়পুরের মুনডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে জাঁকজমকপূর্ণ আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। তবে বিয়েতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। তাঁদের বিয়ের ছবি ও ভিডিও এখন অন্তর্জালে ছড়িয়ে পড়েছে।
লাল লেহেঙ্গা পরেছিলেন হংসিকা আর আইভরি শেরওয়ানি পরেছিলেন তাঁর বর। সিন্ধি রীতিতে চার হাত এক হয়। হংসিকার ব্রাইড স্কোয়াড, যারা এ দিন সেজেছিল প্যাস্টেল শেডসের লেহেঙ্গায়। বেশির ভাগই পরেছিলেন গোলাপি রঙের লেহেঙ্গা।

হংসিকা-কাঠুরিয়ার প্রাক-বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছিল গত সপ্তাহে মাতা কি চৌকি দিয়ে। এরপর বৃহস্পতিবার মুম্বাই থেকে জয়পুর উড়ে যান বিয়ের অনুষ্ঠানের জন্য। সেখানেই হয় গায়ে হলুদ, মেহেন্দি ও বিয়ে।

হৃতিক রোশনের সঙ্গে শিশুশিল্পী হিসেবে ‘কোই মিল গ্যায়া’ সিনেমাতে কাজ করেছিলেন হংসিকা। পরে দক্ষিণি সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। কাজ করেছেন বলিউডেও। ‘সাকা লাকা বুম বুম’, ‘কিউকি সাস ভি কাভি বাহু থি’, ‘সোন পরী’র মতো ধারাবাহিকেও শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন হংসিকা।
বিভিন্ন খবরে প্রকাশ, প্রথমে শোনা গিয়েছিল পারিবারিকভাবে বিয়ে হচ্ছে হংসিকা-কাঠুরিয়ার। তবে পরে সেটা লাভ ম্যারেজে রূপ নেয়। কয়েক বছর প্রেম করেন তাঁরা। মুম্বাইভিত্তিক ব্যবসায়ী সোহেল কাঠুরিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ