1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

অনুশীলনে ফিরেছেন নেইমার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৬৪ Time View

বিশ্বকাপে নেইমারকে পাওয়া নিয়ে যখন শঙ্কার মেঘ জড়ো হচ্ছে। তখন কিছুটা হলেও মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত দিলেন নেইমার। ব্রাজিলের অনুশীলনে ফিরেছেন সেলেসাওদের প্রাণভোমরা।
শনিবার ইন্সটাগ্রামে নেইমার নিজেই অনুশীলনের ছবি পোস্ট করেছেন। ইতিবাচক বার্তাও দিয়েছেন সকলকে, ‘আমি ভালোবোধ করছি। জানতাম যে ঠিক এটাই ঘটবে।’
অবশ্য খুব বেশি কঠোর পরিশ্রম করতে দেখা যায়নি তাকে। বল নিয়ে ড্রিলের পাশাপাশি গোল বরাবর শট নিতে দেখা গেছে।
সার্বিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ার পর এতদিন অনুশীলনের বাইরে ছিলেন। তবে ব্রাজিলের ফুটবল ফেডারেশন যে ছবি পোস্ট করেছে, তাতে আশান্বিত হতেই পারেন তিতে। নেইমার ব্যক্তিগত ড্রিলের পাশাপাশি দুই পায়ে বল নিয়ে কারিকুরি করেছেন। তাতে অস্বস্তির কোনও ছাপ ছিল না।
ব্রাজিলের দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমারের কাছ থেকে এখনও কোনও আপডেট পাওয়া যায়নি যদিও। তাই বলা যাচ্ছে না দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোয় নেইমার খেলবেন কিনা।
শুক্রবার লুসাইল স্টেডিয়ামেও সতীর্থদের সঙ্গে নেইমারকে খুব হাসিখুশি দেখা গেছে। হাঁটার সময় কোনও ধরনের অস্বাভাবিকতা ছিল না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ