1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

গুরুতর আহত হয়ে হাসপাতালে অভিনেত্রী ফারিণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৭১ Time View

অভিনেত্রী তাসনিয়া ফারিণ শুক্রবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি মার্কেটের চলন্ত সিঁড়িতে ওঠতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনা ঘটে।

জানা গেছে, রাজধানীর কুড়িলের একটি মার্কেটের চলন্ত সিঁড়িতে ফারিণ আহত হন। এসময় তার বাবা সঙ্গে ছিলেন। মার্কেটের নিচতলা থেকে দোতলায় ওঠার সময় চলন্ত সিঁড়িতে এ দুর্ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে ফারিণের পায়ে আঘাত করে।

আঘাতে তার পরনের প্যান্টও ছিঁড়ে যায়। রডটি তার পায়ের মাংসে ঢুকে গেলে প্রচুর রক্তক্ষরণ হয়। ফারিণের দুই পা এতে ভীষণ জখম হয়েছে। আহত হওয়ার পরপরই তাকে একটি হাসপাতালে নেওয়া হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোটপর্দায় ফারিণের অভিষেক হয়। মায়ের ইচ্ছাতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কাজ করেন।

একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে। ওই বছর ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। তার অভিনীত নাটকের মধ্যে ‘দৌড়া বাজান’, ‘টাপুর-টুপুর’, ‘পুলিশ একজন মানুষ’, ‘চারকাহন’, ‘ফেয়ার ইন লাভ’ ও ‘সরি স্যার’ উল্লেখযোগ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ