1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

দিল্লিতে শবনম ফারিয়ার সফল অস্ত্রোপচার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৯২ Time View

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার নাকে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সোমবার রাতে দিল্লির একটি হাসপাতালে তার নাকে অস্ত্রোপচার করা হয়।
সোমবার রাতে অভিনেত্রী ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে ব্যথানাশক ও অ্যানেস্থিয়ার প্রভাবে মাথা এখনো ঘুরছে।’
তিনি আরও লিখেছেন, ‘আমাকে যারা দোয়া করেছেন ধন্যবাদ তাদের। আমার প্রতি আপনাদের শুভ কামনা জানানোকে সত্যিই সম্মান জানাই, জানাচ্ছি কৃতজ্ঞতা।’
শ্বাসকষ্ট সমস্যার কারণে গত অক্টোবর থেকে দেশে এবং দেশের বাইরে অনেক জায়গায় চিকিৎসা করিয়েছেন ফারিয়া। প্রথমে ভেবেছিলেন কার্ডিয়াক সমস্যা। পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন, তার কার্ডিয়াক সমস্যা নেই। নাকে জটিলতা রয়েছে।
অস্ত্রোপচার শেষ হওয়ার কথা জানিয়ে এই অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, আমার চিকিৎসক ডা. কে কে হান্ডার কথা অনুযায়ী এক দিন পরেই-অর্থাৎ আগামীকাল আমার ব্যান্ডেজ খুলে দেওয়া হবে। কিন্তু আগামী ৭ থেকে ১০ দিন আমার নাক দিয়ে রক্ত পড়তে থাকবে। একবার এটা সম্পন্ন হলেই বাড়ি ফিরে যেতে পারব। প্লিজ! আমার জন্য সবাই দোয়া করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ