1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

নেইমারের আবেগঘন বার্তা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৬৮ Time View

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। এই ম্যাচে নেইমারকে ঠেকানোর সব পরিকল্পনা নিয়েই নামে সার্বিয়ানরা। গুনে গুনে ৯ বার ফাউল করা হয় নেইমারকে। ৬৭ মিনিটে মিলেনকোভিচের কড়া ট্যাকলে নেইমারের ডান পায়ের অ্যাঙ্কেল মচকে যায়।
ফলে ব্রাজিল ফরোয়ার্ডকে মাঠ থেকে তুলে নেন কোচ তিতে। শুক্রবার বিকালে এমআরআই করানো হয়েছে নেইমারের। রিপোর্টে গোঁড়ালিতে লিগামেন্টে চোট ধরা পড়েছে তার। তাতে গ্রুপ পর্বে আর খেলা হচ্ছে না এই তারকার।
চোট পাওয়ার পর সাইড বেঞ্চে বসে নীরবে চোখের জল মুছছিলেন নেইমার। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিলেন এক আবেগঘন বার্তা। যার পুরোটা জুড়ে একরাশ হতাশা আর না পাওয়ার কষ্ট।
শুক্রবার রাতে দেওয়া ওই পোস্টে নেইমার বলেন, “ব্রাজিলের জার্সি পড়ে যে গর্ব ও ভালোবাসা অনুভব করি সেটি বলে বোঝানো অসম্ভব। ঈশ্বর যদি পৃথিবীর মধ্যে একটি দেশ বেছে নেওয়ার সুযোগ দিতো, তবে সেটি হতো ব্রাজিল।”
“আমার জীবনে কিছুই প্রদত্ত বা সহজ ছিল না। সবসময় আমার স্বপ্ন এবং আমার লক্ষ্যগুলোকে তাড়া করতে হয়েছে। কখনও কারো ক্ষতি কামনা করিনি বরং যাদের দরকার তাদের সাহায্য করেছি।”
নেইমার আরও বলেন, “আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটি হতে চলেছে, আবারও ইনজুরির কবলে পড়তে হয়েছে আমাকে, বিষয়টা বিরক্তিকর। তবে আমি আমার দেশকে এগিয়ে নিতে খুব তাড়াতাড়ি ব্রাজিল শিবিরে ফিরবো।”
“শত্রুরা আমাকে এভাবে বিধ্বস্ত করার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করবে? কখনই না! আমি অসম্ভবের পুত্র এবং আমার বিশ্বাস অসীম। আমি আমার দেশ, আমার সতীর্থদের সাহায্য করতে আবার ফিরে আসবো।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ