1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

অপু বিশ্বাসের যোগাযোগ নিয়ে মুখ খুললেন শাকিব খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১০৬ Time View

গত কয়েকদিন ধরে সোশ্যাল ও সংবাদমাধ্যমে আলোচনায় অভিনেত্রী শবনম বুবলী ও অপু বিশ্বাসের ফেসবুক স্ট্যাটাস। তারা একে অপরের নামে উল্লেখ না করে পাল্টাপাল্টি মন্তব্য করতে থাকেন। যার শুরু হয় জন্মদিন উপলক্ষ্যে শাকিব খানের কাছ থেকে বুবলীর ডায়মন্ডের নাকফুল পাওয়াকে কেন্দ্র করে।
বুবলীকে নাকফুল উপহার দেয়ার কথা বৃহিস্পতিবারই (২৪ নভেম্বর) সংবাদমাধ্যমে অস্বীকার করেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার এই বক্তব্যের পরে শুরু হয় ধোঁয়াশার। তাহলে কি মিথ্যাচার করছেন ‘বসগিরি’ সিনেমার নায়িকা!
তবে এর আগে বুবলীর উপহার পাওয়ার সংবাদ ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে অপু স্ট্যাটাস দেন, ‘কী যে মজা’। আর এর আগে জুড়ে দেন দশটি হাসির ইমোজি।
ঢালিউড কুইনের এই স্ট্যাটাসের পর থেকে নেটিজেনদের একাংশের ধারণা, তাহলে কি শাকিব খানের সঙ্গে যোগাযোগ রয়েছে অপু বিশ্বাসের? দু’জনের মধ্যে কি কথা হয় নিয়মিত? সেই বিষয়ে কথা বলেছেন শাকিব।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) শাকিব খান একটি গণমাধ্যমকে বলেন, মানুষ সম্পর্ক করে টিকিয়ে রাখার জন্য। কেউই সংসার ভাঙার জন্য সম্পর্ক করে না। আমিও তেমনটা ভেবেছি। কিন্তু সম্পর্ক করতে গিয়ে দেখি, সেটা আর ভালো অবস্থানে নেই।
এই নায়ক আরও জানান, চেষ্টা হলো, আবার সব ব্যর্থও হলো। এরপর মনে হলো, খারাপ কোনো সম্পর্ক নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানে হয় না। আমার কাছে এমনও মনে হয়, মা-বাবার মধ্যে ভালো সম্পর্ক না থাকলে তার মাঝে সন্তান বেড়ে ওঠার থেকে আলাদা করে বেড়ে ওঠাই তুলনামূলক ভালো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ