1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইসরায়েলকে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রিমিয়ার ব্যাংকে আরও ৩ স্বতন্ত্র পরিচালক মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে সমাবেশ সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা ‘নতুন দৃষ্টান্ত’ গড়তে পারে: অর্থ উপদেষ্টা দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে

বিয়ের পিঁড়িতে বসছেন গৌতম-মনজিমা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১০৪ Time View

দক্ষিণী সিনেমার এ সময়ের অভিনেতা গৌতম কার্তিক। দীর্ঘ নয় বছরের অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমা। অপরদিকে দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী মনজিমা মোহন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনিও কুঁড়িয়েছেন দর্শকদের প্রশংসা। এ তারকা দুইজন জুটি বেঁধেও অভিনয় করেছেন সিনেমায়।
তবে এবার বাস্তবে ঘর বাঁধতে যাচ্ছেন এই তারকা জুটি। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন তারা। সেই সম্পর্ককে এখন পরিণয় দিচ্ছেন কার্তিক-মনজিমা। এ বছরের নভেম্বরেই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন এই তারকা জুটি।
জানা যায়, আগামী ২৮ নভেম্বর (সোমবার) বিবাহবন্ধনে আবদ্ধ হবেন গৌতম কার্তিক ও মনজিমা মোহন। এক দিনেই সম্পন্ন হবে তাদের এই বিয়ের আনুষ্ঠানিকতা। তবে এখন কোনো বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে না। বিয়েতে শুধুমাত্র তাদের দুই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত থাকবেন।
মনজিমা নিজের পারফেক্ট জীবনসঙ্গী বলে মনে করেন এ অভিনেতা। তিনি বলেন, আমার বাবা প্রায়ী বলতেন, জীবনে তুমি যখন একজন সঠিক মানুষের দেখা পাবে তখনই তুমি মানুষ হয়ে উঠবে। মানজিমা আমার সেই পারফেক্ট মানুষ। সে শুধু সুন্দরীই নন, সেই সঙ্গে চমৎকার ও শক্তিশালী ব্যক্তিত্ব সম্পন্ন নারী। কোনো কারণে আমার মন খারাপ হলে, খুব সহজেই সেটা বুঝতে পারে এবং আমাকে সেখান থেকে বের করে আনতে পারে।
তিনি আরও বলেন, ২০১৯ সালে ‘দেবরতম’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় আমাদের খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়। এরপর টানা এক বছর আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি মনজিমা অভিনীত সিনেমা ‘এফআইআর’ মুক্তি পায়। বর্তমানে তিনি কাজ করছেন তেলেগু ভাষার সিনেমা ‘অক্টোবর ৩১ লেডিস নাইট’-এ। অপরদিকে গত ১১ মার্চ মুক্তি পেয়েছে কার্তিক অভিনীত সিনেমা ‘ইয়াতা সাটাম’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ