1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সরকারি জমিতে হলমার্কের ভবন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১২
  • ১৫৭ Time View

অনিয়মের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক থেকে আড়াই হাজার কোটি টাকা নিয়ে আলোচনার কেন্দ্রে আসা হলমার্ক গ্রুপের বিরুদ্ধে এবার সরকারি জমিতে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

সাভারের তেতুলঝোড়ায় সরকারি ওই জমি ছাড়তে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক এই প্রতিষ্ঠানকে নোটিস দিয়েছে ঢাকা জেলা পরিষদ।

ওই ভবন ভেঙে জমিটি ছেড়ে দেয়ার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে হলমার্ক কর্তৃপক্ষকে ১০ দিনের সময় দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকার জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলা।
তিনি বলেন, সরকারি জমি থেকে স্থাপনা সরিয়ে নেয়ার জন্য গত ২৫ অগাস্ট হলমার্ক কর্তৃপক্ষকে একটি নোটিস দেয়া হয়। কিন্তু তাতে কোনো ফল না হওয়ায় বুধবার এ জমি খালি করার জন্য ওই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ নেতা হাসিনা দৌলা বলেন, ওই সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে জমিটি খালি করে না দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হলমার্কের স্থাপনা ভেঙে জমিটি উদ্ধার করা হবে।

জেলা পরিষদের সার্ভেয়ার সাইফুল ইসলামজানান, সাভারের জামুর ক্ষিত্রগতি মৌজায় ১৬ দশমিক ২০ শতাংশ জমির চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করে একপাশে একটি বহুতল ভবন নির্মাণ করেছে হলমার্ক গ্রুপ।

শুধু সরকারি জমিই নয়, এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্লট দখলের অভিযোগ করেছেন অনেকে।

সাভার ও আশপাশের এলাকার আলী হোসেন, নাজমা বেগম, শহীদুল্লাহ মিয়া, শাহ আলমগীর, হারুনুর রশীদসহ বেশ কয়েক হলমার্কেও বিরুদ্ধে তাদের জমি দখলে নেয়ার অভিযোগ করেছেন।

হেমায়েতপুরের বাসিন্দা মিনহাজ উদ্দিন বলেন, কান্দিবলিয়ারপুর মৌজায় তার ৩৫ শতাংশ জমি দখল করে নিয়েছে হলমার্ক গ্রুপ।

এ ঘটনায় তিনি সাভার মডেল থানায় একটি জিডি করে কোনো প্রতিকার না পেয়ে ঢাকার আদালতে জমি ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা করেছেন।

এ বিষয়ে হলমার্ক কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ