1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাসে নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন করবেন যেভাবে পূজার ছুটির আগে শনিবার খোলা ব্যাংক ও পুঁজিবাজার ঋণপ্রস্তাব চূড়ান্ত করতে আইএমএফের সঙ্গে আগামী দুই সপ্তাহ আলোচনা করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: ডেপুটি স্পিকার ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপ শিগগির, হাসিনাকে ফেরাতে দিল্লিকে চাপ দেবে ঢাকা শনিবার দেশের সব ব্যাংক খোলা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরো ৫১৯, সাত দফায় ২৮১১ অবসরের আগে আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা মাঠ থেকেই বিদায় নিতে চান জাহানারা মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

ইউক্রেনের এক কোটি মানুষ অন্ধকারে : জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৫৫ Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, দেশটির লাখো মানুষ বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাশিয়া নতুন করে ইউক্রেনের বিভিন্ন নগরীতে ব্যাপক হামলা চালানোয় দেশটির বিদ্যুৎ অবকাঠামো মুখ থুবড়ে পড়ায় ব্যাপক জনগোষ্ঠী অন্ধকারে নিমজ্জিত হয়।
তিনি বলেন, ‘বর্তমানে ইউক্রেনের এক কোটিরও বেশি মানুষ বিদ্যুতবিহীন অবস্থার রয়েছে। রাশিয়ার হামলায় ওডেসা, ভিনিৎসিয়িা, সুমি ও কিয়েভ অঞ্চলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আমরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সবকিছু করছি।
সর্বশেষ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন নগরী থেকে মস্কো বাহিনী চলে যাওয়ায় সেখানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে রাশিয়ার হামলার শিকার হয়।
ইউক্রেনের বিভিন্ন নগরী থেকে এএফপির সাংবাদিকরা জানান, সর্বশেষ হামলা এমন এক সময় চালানো হলো যখন এই মৌসুমের শীত পড়া সবেমাত্র শুরু করেছে। সামনে কঠিন দিন আসছে কিয়েভের কর্মকর্তারা এমন সতর্ক করে দেয়ার পর এসব হামলা চালানো হলো।
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর এতো বেশি ক্ষতি হয়েছে যে কিয়েভ কর্তৃপক্ষকে তাদের গ্রিড রক্ষায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতে হচ্ছে।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ