1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাসে নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন করবেন যেভাবে পূজার ছুটির আগে শনিবার খোলা ব্যাংক ও পুঁজিবাজার ঋণপ্রস্তাব চূড়ান্ত করতে আইএমএফের সঙ্গে আগামী দুই সপ্তাহ আলোচনা করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: ডেপুটি স্পিকার ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপ শিগগির, হাসিনাকে ফেরাতে দিল্লিকে চাপ দেবে ঢাকা শনিবার দেশের সব ব্যাংক খোলা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরো ৫১৯, সাত দফায় ২৮১১ অবসরের আগে আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা মাঠ থেকেই বিদায় নিতে চান জাহানারা মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৮৭২ জনের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৫৪ Time View

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৮৭২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৬ লাখ ২১ হাজার ৫২৬ জনে।
একই সময়ে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ৩ লাখ ১২ হাজার ১৮১ জন। ফলে করোনা শনাক্তের পর থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৬৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার ৩১৮ জন।
শুক্রবার (১৮ নভেম্বর) সকালে করোনাভাইরসে শনাক্ত, মৃত্যু ও সু্স্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে এই তথ্য।
এর আগে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ২৪ ঘণ্টায় বিশ্বে ভাইরাসটিতে মৃত্যু হয়েছিল ৮৬৯ জনের এবং শনাক্ত হয়েছিল ৩ লাখ ৩০ হাজার জনের বেশি।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনায় শনাক্ত হয়েছে জাপানে। দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে ৯৩ লাখের বেশি মানুষ। এছাড়া মৃত্যু হয়েছে ১৩৩ জনের। পূর্ব এশিয়ার দেশটিতে এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছেন ২ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৮০১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৯৫৯ জনে।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশগিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫৮ জনের এবং শনাক্ত হয়েছের ২৩ হাজার ১২ জন। দেশটিতে এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা হলো ১১ লাখ ১ হাজার ৮৪৩ জন এবং শনাক্তের সংখ্যা ১০ কোটি ১ লাখ ৮ হাজার ৭০৪ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ