1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাসে নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন করবেন যেভাবে পূজার ছুটির আগে শনিবার খোলা ব্যাংক ও পুঁজিবাজার ঋণপ্রস্তাব চূড়ান্ত করতে আইএমএফের সঙ্গে আগামী দুই সপ্তাহ আলোচনা করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: ডেপুটি স্পিকার ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপ শিগগির, হাসিনাকে ফেরাতে দিল্লিকে চাপ দেবে ঢাকা শনিবার দেশের সব ব্যাংক খোলা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরো ৫১৯, সাত দফায় ২৮১১ অবসরের আগে আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা মাঠ থেকেই বিদায় নিতে চান জাহানারা মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

পোল্যান্ডে পড়া ক্ষেপণাস্ত্রের জন্য ইউক্রেন দায়ী নয় : জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৫৪ Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, মঙ্গলবার পোল্যান্ডে পড়া ক্ষেপণাস্ত্রটির জন্য যে তার দেশ দায়ী নয় এ নিয়ে তার কোনো সন্দেহ নেই।
জেলেনস্কি বলেছেন, তিনি তার শীর্ষ কমান্ডারদের কাছ থেকে আশ্বাস পেয়েছেন, এটি ইউক্রেনের ক্ষেপণাস্ত্র নয়।
ভোলোদিমির জেলেনস্কি ইউক্রেনের কর্মকর্তাদের পোল্যান্ডে বিস্ফোরণস্থলে প্রবেশ করে তদন্তে যোগ দেওয়ার সুযোগ দিতেও আহ্বান জানান।
প্রাথমিক সংশয়ের পর কিছু খোঁজখবর নিয়ে ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বুধবার বলেন, কিয়েভের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রই ‘সম্ভবত’ ওই বিস্ফোরণের দায়ী।
রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য সম্ভবত তা নিক্ষেপ করা হয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জেলেনস্কির বিবৃতিতে সন্দেহ প্রকাশ করেছেন। বাইডেন সাংবাদিকদের বলেন, ‘এটি প্রমাণভিত্তিক কথা নয়। ’
মার্কিন প্রেসিডেন্ট আগের দিন বলেছিলেন, এটি রাশিয়ার পরিকল্পিত হামলা হওয়ার সম্ভাবনা কম।
রাশিয়া নিজেরা এর দায়িত্ব অস্বীকার করেছে। তারা বলেছে, এটি সংঘাতে উস্কানি দিতে প্রতিপক্ষের চাল মাত্র।
ইউক্রেনের সঙ্গে পোল্যান্ডের সীমান্ত থেকে মাত্র ৬ কিমি ভেতরে এক গ্রামের খামারে ক্ষেপণাস্ত্রটি পড়ে বিস্ফোরিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ