1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৮৮ Time View

বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। মামলার কারণ হিসেবে বলা হয়েছে, সানি একটি অনুষ্ঠানে নাচের কথা দিয়েছিলেন। সেজন্য মোটা অংকের টাকা পারিশ্রমিকও নিয়েছিলেন সানি। কিন্তু অনুষ্ঠানের সময় উপস্থিত হননি তিনি।

সানির বিরুদ্ধে এই অভিযোগে করে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। আদালতে সানি জানান, ওই মামলার ফলে তার ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। সানি লিওনের বিরুদ্ধে ভারতের কেরালা হাইকোর্টে দায়ের হওয়া প্রতারণা মামলায় স্থগিতাদেশ দিয়েছে কেরালা হাইকোর্ট।

সানির বিরুদ্ধে দায়ের হওয়া প্রতারণা মামলা খারিজের জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি। আজ (১৬ নভেম্বর) সানি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং অফিসের এক কর্মীর বিরুদ্ধে একটি প্রতারণা মামলায় স্থগিতাদেশ দেন হাইকোর্টের বিচারপতি জিয়াদ রহমান।

আদালত জানায়, পরবর্তী শুনানি পর্যন্ত সানির বিরুদ্ধে কোনো রকম কঠিন পদক্ষেপ গ্রহণ করা যাবে না।

সানির বিরুদ্ধে দায়ের করা অভিযোগের এই ঘটনার শুরু বেশ কয়েক মাস আগে। কেরালার একটি অনুষ্ঠানের ব্যবস্থাপক (ইভেন্ট ম্যানেজার) সানি ও তার স্বামী এবং অফিসের এক কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন। তার অভিযোগ, একটি অনুষ্ঠানে নাচের কথা দিয়েছিলেন অভিনেত্রী। সেজন্য মোটা অংকের অর্থ পারিশ্রমিকও নিয়েছেন। কিন্তু অনুষ্ঠানের সময় বার বার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এতে অনুষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তিদের ভাবমূর্তি খারাপ হয়েছে। সানির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪২০ এবং ৩৪ ধারায় মামলা দায়ের হয় থানায়। আদালতে গড়ায় ওই মামলা।

অন্যদিকে, মামলা খারিজের আবেদন নিয়ে হাই কোর্টে যান সানি। তার দাবি, তিনি নির্দোষ। কোনো ভুল বোঝাবুঝির কারণে এটা হয়ে থাকতে পারে। কিন্তু এই মামলার ফলে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আদালতের কাছে সানির আবেদন, সংশ্লিষ্ট মামলার অভিযোগকারীদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু এই মামলার ফলে তিনি কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। সানির ব্যাখ্যা, গত জুলাই মাসে এই ঘটনায় দেওয়ানি মামলা হয়েছিল। কিন্তু ম্যাজিস্ট্রেট আদালত এই মামলা খারিজ করে দেন। আদালত জানায়, অভিযোগের উপযুক্ত প্রমাণের অভাব রয়েছে। তাই ওই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ