1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

মিটার গেজ থাকবে না, ব্রডগেজ ব্যবস্থা চালু হবে : রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৪৯ Time View

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রাজবাড়ীতে রেলওয়ের নতুন ক্যারেজ এবং ওয়াগন ওয়ার্কসপ নির্মাণ করা হচ্ছে। রেলে কোথাও মিটার গেজ থাকবে না, ব্রডগেজ ব্যবস্থা চালু হবে।
তিনি রাজবাড়ীর নতুন কারখানায় কোচ মেরামতের সব ব্যবস্থা যেন থাকে এবং প্রকল্পের জন্য নির্ধারিত ১৬ মাস সময়ের মধ্যে যেন কাজ শেষ হয়, এ বিষয়ে তাগিদ দেন।
আজ বুধবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয় সংলগ্ন বাংলাদেশ রেলভবনের যমুনা সম্মেলন কক্ষে নতুন ক্যারেজ এবং ওয়াগন ওয়ার্কসপ নির্মাণ বিষয়ক সমীক্ষার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, আমাদের রেল ব্যবস্থা এখনো তেলের মাধ্যমে চলছে। আমাদের পার্শ্ববর্তী দেশে ইলেকট্রনিক ব্যবস্থায় রেল চলছে। নতুন যে প্রকল্প নেওয়া হয়েছে সেখানে যেন ইলেকট্রিক ব্যবস্থা থাকে। প্রত্যেকটি জেলায় রেললাইন সম্প্রসারিত করা হবে।
তিনি বলেন, ভারতের সঙ্গে আটটি ইন্টার সেকশন পয়েন্টের মধ্যে আমরা পাঁচটায় যুক্ত হতে পেরেছি। বাকিগুলোতে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে।
পরে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে নতুন ক্যারেজ এবং ওয়াগন ওয়ার্কসপ নির্মাণ বিষয়ক সমীক্ষার চুক্তি সই হয়। এতে বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন মোহাম্মদ কুদরত-ই খুদা এবং ফ্রান্সের পক্ষে সিসট্রা এসএ এর ব্যবস্থাপনা পরিচালক হ্যারি কুমার।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার, ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক সফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ