1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বিরতি নেওয়ার ঘোষণা আমিরের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৭৯ Time View

‘থাগস অব হিন্দুস্থান’র ব্যর্থতার পর লম্বা বিরতি। এরপর ‘লাল সিং চাড্ডা’ দিয়ে এ বছর বড় পর্দায় ফিরেছিলেন। সেই ছবিও প্রত্যাশামতো ব্যবসা করতে পারেনি। বছরের শেষ দিকে এসে এবার আমির খান দিয়েছেন অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা। সম্প্রতি একটি অনুষ্ঠানে অচেনারূপে হাজির হন আমির। তার চুল-দাঁড়ি-গোঁফ সবই ছিল সাদা। সেখানেই আমির বলেছেন, আপাতত আর অভিনয়ে দেখা যাবে না তাকে। এ সময়টা পরিবার, মা ও সন্তানদের সঙ্গে কাটাতে চান।
আমির বলেছেন, ‘যখন অভিনেতা হিসেবে একের পর এক ছবি করছিলাম, নিজের কাজের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম জীবনে আর কোনো ঘটনাই আমার নজরে পড়েনি। লাল সিং চাড্ডার পর চ্যাম্পিয়ন নামের একটি ছবি করার কথা ছিল। অসাধারণ একটি চিত্রনাট্য, গল্পটাও দারুণ, এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি ছবি। কিন্তু আমার মনে হয়েছে আমার এই মুহূর্তে ছুটি চাই, পরিবার, মা ও সন্তানদের সঙ্গে থাকতে চাই।’
আমির আরও বলেছেন, ‘আমি ৩৫ বছর ধরে কাজই করে যাচ্ছে, সব মনোযোগই ছিল কাজে। এতে আমার কাছের মানুষরা বঞ্চিত হয়েছে। এখন আমার মনে হয়েছে কিছু সময় বিরতি নিতে হবে যাতে তাদের সঙ্গে কাটাতে পারি এবং জীবনটা ভিন্ন ভাবে উপভোগ করতে পারি। আমি সামনের বছর, দেড় বছর অভিনেতা হিসেবে কাজ করব না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ