1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল : মিমকে পরীমণি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৭৪ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন বৃহস্পতিবার (১০ নভেম্বর)। আর এদিন তাকে নিয়ে ক্ষোভ ঝাড়লেন আলোচিত নায়িকা পরীমণি। এদিনের প্রথম প্রহরে হঠাৎ করেই যেন মিম, স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ ও নির্মাতা রায়হান রাফীর ওপর ক্ষেপলেন পরী।
এদিন রাত সোয়া ২টার দিকে পরীমণি তাদের ওপর অভিযোগ এনে একটি পোস্ট দিয়েছেন।
পোস্টের শুরুতেই নির্মাতা রায়হান রাফীকে ট্যাগ করে পরী লেখেন, ‘সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!’ এরপর মিমকে ট্যাগ করে লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ সবশেষ নিজের স্বামী রাজকে ট্যাগ করে এই নায়িকা লেখেন, ‘এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।’

সম্প্রতি রায়হান রাফীর পরিচালনায় ‘পরাণ’ ও ‘দামাল’ মুক্তি পায়। দুটি সিনেমাতেই মিমের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন পরীমণির স্বামী অভিনেতা শরিফুল রাজ। সিনেমা দুটি ব্যাপক সাফল্যও পেয়েছে। সেখান থেকে রাজ-মিমের মধ্যে কোনো কিছু দেখেছেন কীনা তা পরীমণিই ভালো বলতে পারবেন।
তবে এর আগে ‘দামাল’ সিনেমার একটি অনুষ্ঠানে রাজ মিমের হাত ধরে দাঁড়িয়ে থাকা এবং ছবি তোলা নিয়েও ফেসবুকে একটি পোস্ট করেছিলেন পরী। তখন তিনি এ প্রসঙ্গ টেনে নায়ক সিয়ামের প্রশংসা করে লিখেছিলেন, ‘সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা চটকি করতে দেখি নাই কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে (পাশে লাভ ইমোজি জুড়ে দেন)।’
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ