1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

অভিনয় থেকে বিরতি নিচ্ছেন তাহসান

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৮৬ Time View

তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নামের সঙ্গে রয়েছে একাধিক বিশেষণ। কখনো গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। আবার কখনো অভিনয়ের পাশাপাশি শিক্ষকতা হিসেবেও কাজ করছেন মেধাবী এই তারকা।
পর্দার পরিচিত এই মুখকে দর্শকরা সংগীতশিল্পী ও অভিনেতা হিসেবেই বেশি চিনেন-জানেন। কিছুদিন আগেও শ্রোতা-শুভাকাঙ্ক্ষীদের জন্য ‘সেই তুমি কে’ শিরোনামের গান প্রকাশ করেছেন। তবে সম্প্রতি দুঃসংবাদও জানিয়েছেন এই গায়ক-অভিনেতা!
অভিনয় থেকে বিরতি নিচ্ছেন বলে একটি গণমাধ্যমকে জানিয়েছেন তাহসান খান। কিন্তু কেন বিরতি নিচ্ছেন, সেই বিষয়েও খোলামেলা কথা বলেছেন গায়ক। জানিয়েছেন, বয়সের সঙ্গে মান ও চাহিদায় পরিবর্তন আসে। তার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তিনি মনে করেন, তার বয়স অনুযায়ী বিরতি নেয়া উচিত।
সংগীতের বিষয়ে প্রতিভাবান এই ব্যক্তি জানিয়েছেন, সংগীত তার কাছে ভালো লাগা ও ভালোবাসার জায়গা। দীর্ঘদিন ধরেই সংগীতে অনিয়মিত। তবে এখন থেকে সংগীতে নিয়মিত হতে চাচ্ছেন তিনি।
সংগীত ও অভিনয় চাইলেই পাশাপাশি করার সুযোগ রয়েছে তাহসান খানের। সুযাগ থাকার পরেও অভিনয় থেকে বিরতি নেয়ার কারণ হিসেবে জানিয়েছেন, প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করা উচিত। একসঙ্গে একাধিক কাজ করলে কখনো কখনো তা সুন্দর হয় না। তাই একাধিক কাজ একসঙ্গে করতে চান না। আর অভিনয়ের এই বিরতি দু-তিন বছর বা কিছুটা বেশি সময়ের জন্য।
গায়কের ভাষ্যমতে এতটুকু স্পষ্ট যে, সাময়িক সময়ের জন্য অভিনয় থেকে বিরতি নিচ্ছেন তিনি। চাইলে পরবর্তীতে আবার ফিরেও আসতে পারেন। তবে অভিনয় না করলেও এ নিয়ে কোনো কষ্ট থাকবে না বলেও জানিয়েছেন ‘আমি সেই সুতো হবো’ গানের সংগীতশিল্পী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ