1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

একসঙ্গে অন্তঃসত্ত্বা রিতেশ-জেনেলিয়া!

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৮১ Time View

‘মিস্টার মাম্মি’ পোস্টার প্রকাশ্যে আসতে চমকে গিয়েছিলেন দর্শক। গর্ভ আড়াল করে বসে আছেন রীতেশ দেশমুখ! নায়ক অন্তঃসত্ত্বা? সে কী! তার পর? স্বাভাবিক ভাবেই কৌতূহল বাড়িয়েছিল শাদ আলি পরিচালিত নতুন ছবির ঘোষণা। তার পর প্রচার ঝলক এল যথাসময়ে। গল্পটা কী? ১৯৯৪ সালের হলিউড ছবি জুনিয়রের মতো কিছু? একেবারেই নয়। জানা গেল ঝলক ভিডিয়োতে।
সেখানে দেখা যায়, চিকিৎসকের কাছে ছুটছেন রীতেশ। চিকিৎসকের ভূমিকায় মহেশ মঞ্জরেকর। তাঁকে রীতেশ জানাচ্ছেন, স্ত্রী জেনেলিয়া ডিসুজা আর তিনি একই রকম অসুস্থ। রোগের লক্ষণ দু’জনেরই একই। মহেশ বোঝেন, রীতেশের গর্ভে সন্তান এসেছে। সে কথা তাঁকে বলতে চোখ ছানাবড়া রীতেশের। জেনেলিয়া আর তিনি একই সঙ্গে সন্তানধারণ করবেন? কী ভাবে সন্তানের জন্ম দেবেন তিনি? কী করে হল এমন উলটপুরাণ! জানতে হলে ছবি মুক্তির জন্য অপেক্ষা করতে হবে।

যদিও ঝলকে বোঝা যাচ্ছে, এটি হাস্যরসাত্মক কমেডি। বহু দিন পর রীতেশ আর জেনেলিয়াকে পর্দা ভাগ করতে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও।আগামী ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘মিস্টার মাম্মি’। অন্য দিকে রীতেশের নিজের পরিচালনায় মরাঠি ছবিও আসতে চলেছে। ‘বেদ’ মুক্তি পাবে চলতি বছর ৩০ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ