1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

বিয়ের পিঁড়িতে বসছেন সংগীতশিল্পী প্রীতম হাসান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৬৮ Time View

নতুন প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসানের সঙ্গে মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটলে তাদের গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

গায়েহলুদের অনুষ্ঠানে প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের পরিবারের সদস্য ও তাদের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। শুক্রবার (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

প্রীতম-শেহতাজের গায়েহলুদের অনুষ্ঠানে তোলা কয়েকটি ছবি অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ফেসবুকে পোস্ট করেছেন। এর একটি ছবিতে দেখা গেছে শেহতাজের মেহেদিরাঙা হাতে প্রীতমের নাম লেখা রয়েছে। অন্য একটি ছবিতে শেহতাজকে মেহেদি দিয়ে দিচ্ছেন সুনেরাহ। এছাড়া আরেকটি ছবিতে হলুদ পাঞ্জাবি পরা অস্থায় প্রীতমকে দেখা গেছে।

জানা গেছে, বছর পাঁচেক আগে ‘জাদুকর’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওর কল্যাণে প্রীতমের সঙ্গে শেহতাজের পরিচয় হয়। শেহতাজ এই মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন। সেই থেকে ভালোলাগা, এই ভালোলাগা ভালোবাসায় গড়িয়ে প্রণয়ে রূপ নিয়েছে।

উল্লেখ্য, প্রীতম হাসান বাংলা গানের অন্যতম শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর সন্তান। তার বড় ভাই সংগীতশিল্পী প্রতীক হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ