1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

বাবাকে নিয়ে রসিকতা, লাইভ শো ছেড়ে বেরিয়ে গেলেন অভিষেক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৫২ Time View

এবার বাবা অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা করায় রেগে বলিউডের শান্তশিষ্ট অভিনেতা হিসেবে পরিচিত অভিষেক বচ্চন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ‘কেস তো বনতা হ্যায়’-এর স্টুডিওতে অতিথি হিসেবে গিয়েছিলেন অভিষেক বচ্চন। চলছিল লাইভ সম্প্রচার। শোর কমেডিয়ান পরিতোষ হঠাৎই অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা শুরু করেন।
বাবা অমিতাভের নামে পরিতোষের মুখে রসিকতা শুনে রেগে যান অভিষেক। সোজা বেরিয়ে যান শোয়ের মাঝখান থেকে। অভিষেকের এমন কাণ্ডে অনেকটা স্তব্ধ যান বিচারকের আসনে বসা রীতেশ দেশমুখ ও কুশা কাপিলা। অভিষেকের একটাই কথা, ‘আমাকে নিয়ে যতখুশি রসিকতা করুন। কিন্তু বাবাকে নিয়ে নয়। মানুষকে সম্মান করতে শিখুন।’
এরপর অভিষেককে শান্ত করার চেষ্টা করেন পরিতোষ। তখন অভিষেক বলেন, ‘এটা নেওয়া যাচ্ছে না। মানুষ মানুষকে একটু তো সম্মান দিতেই পারে! লোক হাসাতে যা খুশি তাই বলে দেওয়া যায় নাকি?’ উল্লেখ্য, রসিকতা করতে গিয়ে রাগিয়ে ফেলার মতো ঘটনা মাঝে মধ্যেই শোবিজ অঙ্গনে দেখা যায়। কিছু দিন আগেই স্ত্রীকে নিয়ে রসিকতা করায় অস্কারের মঞ্চে কৌতুকা অভিনেতা ও উপস্থাপক ক্রিস রককে চড় পর্যন্ত মেরে বসেন উইল স্মিথ।
খবর আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ