1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

কোহলির টুইটারের উত্তর দিলেন ফেদেরার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৬ Time View

টেনিস থেকে সদ্য বিদায় নেওয়া কিংবদন্তি সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে নিয়ে আবেগঘন বার্তা দেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। কোহলির সেই বার্তার জবাব দিয়েছেন ফেদেরার।

টুইটারে এক ভিডিও বার্তায় কোহলি বলেন, ‘প্রিয় রজার, তোমাকে এই ভিডিও বার্তা পাঠাতে পেরে আমি গর্বিত। অসাধারণ একটা টেনিস জীবনের জন্য অনেক ধন্যবাদ। তুমি অনেক সুন্দর মুহূর্ত এবং স্মৃতি উপহার দিয়েছ আমাদের।’

তিনি আরও বলেন, ‘২০১৮-এর অস্ট্রেলিয়ান ওপেনে ব্যক্তিগতভাবে তোমার সাথে দেখা করার সৌভাগ্য হয়েছিল। জীবনে কখনো সেটা ভুলব না। তোমার খেলা দেখতে গিয়ে একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভাল লেগেছে। সেটা হল শুধু টেনিস সমর্থক নয়, গোটা বিশ্বের এত মানুষ তোমাকে ভালোবাসে, সমীহ করে। আর কোনও ক্রীড়াবিদের ক্ষেত্রে এ জিনিস আমি দেখিনি। এটা তৈরি করা যায় না, আপনা থেকেই হয়ে যায়।’

কোহলির বিশেষ বার্তায় অভিভূত হয়ে পাল্টা উত্তর দিয়েছেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার। ইনস্টাগ্রামে ফেদেরার লিখেছেন, ‘ধন্যবাদ কোহলি, আমি আশা করছি শিগগিরই ভারতে আসব।’

গত শুক্রবার লেভার কাপে স্পেনের রাফায়েল নাদালের সাথে ডাবলস খেলার পর টেনিস থেকে অবসর নেন ফেদেরার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ