1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

ত্রিদেশীয় সিরিজ খেলতে আজ ঢাকা ছাড়বে বাংলাদেশ দল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৬০ Time View

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সদ্য সমাপ্ত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে মাত্র একদিনের বিশ্রাম নিয়ে এবার ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। নিউজিল্যান্ডের মাটিতে স্বগতিকদের সঙ্গে পাকিস্তানসহ এই ত্রিদেশীয় সিরিজ খেলবে সাকিব বাহিনী।

আজ (৩০ সেপ্টেম্বর) রাতে ত্রিদেশীয় সিরিজ খেলতে রওনা দেবে দল। শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে নিউজিল্যান্ডের বিমান ধরবে সোহান-লিটনরা। অধিনায়ক সাকিব আল হাসানের সরাসরি নিউজিল্যান্ড যোগ দেয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিসিবি থেকে বলা হয়, টিম কাল চলে যাবে, সাকিব সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আগামী ৭ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। তিন জাতির টুর্নামেন্টটি দ্বৈত রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে হবে। অর্থৎ একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। ১৪ অক্টোবর একই ভেন্যুতে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই সিরিজ।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ সরাসরি অস্ট্রেলিয়া চলে যাবে। ২৪ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

স্ট্যান্ডবাই : শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ