1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ জনের চাকরি দেনমোহরের টাকা চাওয়ায় বোনকে হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ভাই বর্তমানে দেশজুড়ে বাকস্বাধীনতা অবারিত : সাইফুল হক | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস দালালের খপ্পরে না পড়ে বৈধ পথে বিদেশ যেতে হবে: ডিসি ঝালকাঠি ১৮ জন শিক্ষক নিয়োগ দেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ওমরাহ পালনের উদ্দেশ্যে চিফ হুইপের ঢাকা ত্যাগ | খবর সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে চালু হচ্ছে এভিএস

‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৯ Time View

‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট কর্তৃক দায়েরকৃত মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবুবকর ছিদ্দিকের আদালত মামলাটি প্রত্যাহারের আদেশ দেন। এ মামলার বাদীপক্ষের আইনজীবী মো. জাকির হোসেন খান বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ২৮ আগস্ট মামলার বাদী বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা এ মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে আদালত এ বিষয়ে রায়ের জন্য ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

মামলা প্রত্যাহারের আবেদনে বলা হয়, যেহেতু মামলাটি বন্যপ্রাণী আইন ২০১২ এর ৩৮(১), ৩৮(২), ৪১ এবং ৪৬ ধারায় বাদী মামলাটি দায়ের করেন। আসামি অত্র মামলা সম্পর্কে অবগত হয়ে হাওয়া সিনেমায় ব্যবহৃত বন্যপ্রাণী সম্পর্কে অবগত ছিল না এবং আসামি বন্যপ্রাণী ব্যবহার করলে যে অপরাধ জানতো না বলে জানায়। আসামি নিজের ব্যবহৃত প্যাডে বন্যপ্রাণী ব্যবহার সম্পর্কে দুঃখ প্রকাশসহ নিষ্পত্তির জন্য আবেদন করে। এরপর মামলার বাদী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ মামলাটি প্রত্যাহার কর‍তে ইচ্ছুক।

এর আগে গত ১৭ আগস্ট বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লংঘনের অভিযোগে আলোচিত চলচ্চিত্র হাওয়ার পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে মামলা করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ