1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

সারদা পুলিশ একাডেমিতে প্রধানমন্ত্রী যাচ্ছেন রোববার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১২
  • ১১০ Time View

২৯ তম ব্যাচের ৩৭ জন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমিতে আসছেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এরইমধ্যে একাডেমিকে নতুন সাজে সাজানো হয়েছে। সারদা পুলিশ একাডেমিতে ২৯ তম বিসিএস পুলিশ/২০১১ ব্যাচের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গত বছরের ১০ সেপ্টেম্বর হতে অব্যাহত রয়েছে।

এ ব্যাচের শিক্ষাসমাপনী কুচকাওয়াজ রোববার সকাল সাড়ে ১০টায় একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন, বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পদক প্রদান ও নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দিবেন।

অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য, সচিবসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১১ নভেম্বর ২৮ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান উপলক্ষে সারদা গিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ