1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষণের দায়ে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড মারা গেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাজ সংগীতশিল্পী আবদুল্লাহ ইব্রাহিম আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা এবার সালাহর মিসরে আটকা ডি ব্রুইনার বেলজিয়াম রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির কথা স্মরণ করে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি, মরক্কোর সঙ্গে তুলনা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় টিকা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বাণী

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারি, ২০১২
  • ২৪৩ Time View

২০তম জাতীয় টিকা দিবস ২০১২ উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী আলাদা আলাদা বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘২০তম জাতীয় টিকা দিবস ২০১২’ অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত।

বাংলাদেশকে পোলিওমুক্ত রাখতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় টিকা দিবসের গুরুত্ব তাৎপর্যপূর্ণ। আমি জেনেছি এ দিবসে ৫ বছরের কম বয়সী প্রায় দু’কোটি বিশ লাখ শিশুকে দু’ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হবে। দেশে পোলিও রোধে এ ধরনের পদক্ষেপ প্রশংসনীয়। আমি দিবসটিকে সাফল্যমণ্ডিত করতে সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাসহ সকলের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছি।

একইভাবে রাষ্ট্রপতি ‘২০তম জাতীয় টিকা দিবস ২০১২’-এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ‘‘দেশকে পোলিওমুক্ত রাখা ও পোলিও পুনঃসংক্রমণ রোধকল্পে ২০তম জাতীয় টিকা দিবসের ১ম রাউন্ড ৭ জানুয়ারি ২০১২ পালিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত।

বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রায় ১১ হাজার কমিউনিটি ক্লিনিক পুনরায় চালু করেছে। শতভাগ শিশুকে টিকা প্রদান নিশ্চিত করা হয়েছে। শিশু মৃত্যুহার হ্রাসসহ স্বাস্থ্যখাতে সাফল্যের জন্য জাতিসংঘ আমাদেরকে এমডিজি-৪ এওয়ার্ড প্রদান করেছে। এছাড়া তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যখাতের গুণগত মানোন্নয়নের জন্য আমরা সাউথ-সাউথ অ্যাওয়ার্ড-২০১১ পেয়েছি।

আমি আশা করি, এ কর্মসূচির সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং শিশুস্বাস্থ্য নিশ্চিত করে আমরা একটি সুস্থ জাতি গঠনের পথে এগিয়ে যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ