1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

ছেলের জন্মদিনে অপুকে খোঁচা শাকিবের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৩ Time View

বাবা শাকিব খান ঢাকাই সিনেমার একমাত্র সুপারস্টার, মা অপু বিশ্বাসও ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী। বাবা-মায়ের এই তারকাখ্যাতি তাদের একমাত্র পুত্র আব্রাম খান জয়কেও ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে মাতামাতির শেষ নেই। আজ ২৭ সেপ্টেম্বর জয়ের জন্মদিন। বিশেষ এই দিনে পুত্রকে শুভেচ্ছায় সিক্ত করেছেন পিতা শাকিব। সেই সঙ্গে ইঙ্গিতে খোঁচা দিতে ছাড়েননি প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসকে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয়ের ছবি প্রকাশ করে শাকিব লিখেছেন, ‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখল। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছ।’

এসময় ইঙ্গিতে অপুকে খোঁচা দিয়ে শাকিব লেখেন, ‘হয়তো একটা সময় গিয়ে বুঝবে— তোমার বাবা আছে বলেই জীবন এতো সুন্দর। বাবারা কখনও শো অফ করে না, তারা দেখিয়ে দেয়! তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারাজীবন থাকবে। শুভ জন্মদিন রাজকুমার।’

শাকিব-অপুর বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আসে ২০১৭ সালের ১০ এপ্রিল। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর এদিন জয়কে সামনে আনেন অপু। একটি টিভি চ্যানেলে পুত্রকে নিয়ে হাজির হয়ে অপু জানান তার সন্তানের পিতা শাকিব। শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করে জয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ