1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

কার সঙ্গে বেশি মানাবে সারাকে?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৯ Time View

নতুন বছর নতুন ধামাকা। সারা আলি খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দুই নায়ক। বিক্রান্ত ম্যাসি এবং ভিকি কৌশল। ‘গ্যাসলাইট’ ছবিতে বিক্রান্তের বিপরীতে সারা। তবে ভিকির নায়িকা কোন ছবিতে? এখনও নাম চূড়ান্ত হয়নি। কোন জুটি দেখতে বেশি আগ্রহী হবেন দর্শক, সে নিয়ে জোরদার চর্চা নেট দুনিয়ায়।

‘টাটকা জুটি’, ‘দুটোই দারুণ’— এ জাতীয় মন্তব্যে সরগরম নেটদুনিয়া। খানেদের একচেটিয়া সাম্রাজ্য পার করে দর্শক যে তরুণ অভিনেতাদের স্বাগত জানাতে উদগ্রীব, তারই নমুনা পাওয়া গেল সারার নতুন ছবির খবরে।

যদিও কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দেন সারা। সমকালীন সফল অভিনেত্রী আলিয়া ভট্টের সঙ্গে নিজের তুলনা টেনে বলেন, “ওঁর মতো হতে চাই। কেমন ব্যস্ত, সফল কেরিয়ার! আলিয়াই আমার আদর্শ।” সইফ-কন্যার দাবি, বলিউডে তিনি এখনও নিজের জায়গাটা ঠিক পোক্ত করতে পারেননি। তেমন কোনও প্রভাব ফেলতে পারেননি অভিনয় জগতে।

২০১৮ সাল। ‘কেদারনাথ’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন সারা। তার পর ‘সিম্বা’, ‘লভ আজ কাল’, ‘কুলি নং ১’ এবং ‘আত্রঙ্গি রে’-র মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। পরবর্তী ছবির কাজও চলছে সারার। আগামী বছরের দুটি ছবির চুক্তিও এখনই পাকা। দেখা যাচ্ছে সারার স্বপ্ন পূর্ণ হতে চলেছে এ বার। দর্শকের ভালবাসাও অর্জন করে ফেলেছেন এরই মধ্যে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ