1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

এবার টি-টেন লিগের ড্রাফটে আফিফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৪ Time View

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি-টেন লিগের প্লেয়ার ড্রাফটে এবার নাম উঠলো তরুণ আফিফ হোসেন ধ্রুবর। আগামী ২৬ সেপ্টেম্বর খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে।

টি-টেন লিগের দল বাংলা টাইগার্স এবার আগেভাগেই নিয়ে রেখেছে সাকিব আল হাসানকে। বিশ্বসেরা অলরাউন্ডার দলটির অধিনায়ক এবং আইকন প্লেয়ার থাকবেন।

আফিফের আগে ড্রাফটে নাম উঠেছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং পেসার মোস্তাফিজুর রহমানের।

বাঁহাতি ব্যাটার আফিফ এর আগেও অবশ্য টি-টেন লিগে খেলেছেন। তার দল ছিল বাংলা টাইগার্স। দলটির আইকন ক্রিকেটারও ছিলেন তিনি।

টি-টেন লিগের ষষ্ঠ আসর শুরু হবে আগামী ২৩ নভেম্বর থেকে। ৪ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে ছয় দলের এই টুর্নামেন্টের।

টুর্নামেন্টের ছয়টি দল হলো-বাংলা টাইগার্স, ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস, চেন্নাই ব্রেভস, নর্দার্ন ওয়ারিয়র্স এবং টিম আবুধাবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ