1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

কলকাতায় ‘বিশ্ব চলচ্চিত্র উৎসবে’ প্রধান অতিথি জয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৬ Time View

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার আয়োজনে প্রথমবার কলকাতায় ‘বিশ্ব চলচ্চিত্র উৎসব’ হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুই বাংলার খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান।

আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক সংস্থা ‘ফিপরেসি’র সহ-আয়োজনের এই উৎসবটি উদ্বোধন হবে ২০ সেপ্টেম্বর। কলকাতার নন্দনে চলচ্চিত্র উৎসবটির উদ্বোধন করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি ও পরিচালক কিরণ সান্তারাম।

উৎসবের উদ্বোধনী দিনে বাংলাদেশের মোহাম্মদ রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নাই’ প্রদর্শিত হবে। এ ছাড়া উৎসবে প্রদর্শিত হবে নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, মাসুদ পথিকের ‘মায়া’, অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ ও সুবর্ণ সেঁজুতি তুষীর স্বল্পদৈর্ঘ্য ছবি ‘রিপলস’।

উদ্বোধনী অনুষ্ঠানে জয়া আহসান ছাড়া বাংলাদেশের পরিচালক আবু সাইয়িদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি উপস্থিত থাকবেন। আরও উপস্থিত থাকবেন ফিপরেসির সভাপতি ভি কে যোসেফ, পরিচালক অতনু ঘোষ ও অভিনেত্রী গার্গী রায় চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ