1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

জ্যাকলিনের পর এবার নোরা ফাতেহিকে ৬ ঘণ্টা জেরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৮ Time View

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি। বেলি ডান্সের মাধ্যমে সবার মন কেড়ে নেওয়া নোরা এখন দিল্লি পুলিশের জেরার মুখে। সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে দায়ের হওয়া ২০০ কোটি টাকা চাঁদাবাজির মামলায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জেরা করেছে তাকে। এর আগেও একবার ইডির মুখোমুখি হতে হয়েছিল তাকে।

নোরা ছাড়াও এ মামলার ঝামেলায় পড়েছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। বেশ কয়েক মাস ধরেই এ মামলার কারণে খবরের শিরোনামে রয়েছেন জ্যাক। এবার তারই পথে হাঁটছেন নোরা। এ মামলায় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তাকে টানা ছয় ঘণ্টা জেরা করেছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশের বিশেষ কমিশনার রবীন্দ্র যাদব জানান, কিছু প্রশ্নের উত্তর পেতে পিঙ্কি ইরানির সঙ্গে নোরাকেও জেরা করা হয়েছে। কারণ এর আগে জ্যাকলিন জানিয়েছিলেন পিঙ্কি কোটি টাকার বিনিময়ে সুকেশের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। পুলিশের কাছ থেকেও জানানো হয়েছে, নোরাকে বেশ কিছু দামি উপহার দিয়েছিলেন সুকেশ।

এদিকে জেরায় নোরা বলেছেন, সুকেশের সঙ্গে তার কখনো দেখা হয়নি। পিঙ্কিকেও চেনেন না তিনি। শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে সুকেশের সঙ্গে যোগাযোগ হয়েছিল।

এর মধ্যেই নোরার বোনের স্বামী স্বীকার করেছেন, তাকে ৬৫ লাখ রূপির বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছিলেন সুকেশ। তার সঙ্গে নোরার কী সর্ম্পক তা খুঁজে দেখছে দিল্লি পুলিশ।

২০০ কোটি টাকার চাঁদাবাজির মামলার তদন্ত করছে ইডি। ঘটনায় মূল অভিযুক্ত সুকেশ। তদন্তে নেমে প্রথমে অভিনেত্রী জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগ এনে চার্জশিট জমা দিয়েছে ইডি। ওই একই মামলায় নোরাকে এর আগেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এবার তাকে জেরা করলো দিল্লি পুলিশও।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ