1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

আমিরের পথেই হাঁটছেন বিজয়

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৭ Time View

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। ‘লাইগার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে।

গত ২৫ আগস্ট মুক্তি পাওয়ার পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে বহুল আলোচিত এই সিনেমা। এরপর নানা বিষয়ে বিতর্কেও জড়ান বিজয়। অবশেষে বলিউড অভিনেতা আমির খানের পথে হাঁটতে যাচ্ছেন ‘ডিয়ার কমরেড’খ্যাত এই অভিনেতা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর পারিশ্রমিক নেননি আমির খান। এবার সেই পথেই হাঁটবেন বিজয় দেবরকোন্ডা। নিজের পারিশ্রমিক থেকে ৬ কোটি রুপির বেশি ফেরত দেবেন এই অভিনেতা। এ সিনেমার জন্য বিজয় দেবরকোন্ডা ৩৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি ৭৫ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন।

বড় বাজেটে নির্মিত হয়েছে ‘লাইগার’ সিনেমা। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তির দ্বিতীয় দিন থেকেই টিকিট বিক্রি কমতে শুরু করে। সর্বশেষ ৬৫ কোটি রুপিতে গিয়ে থমকে যায় বিজয়-অনন্যার এই সিনেমার আয়।

স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়। তা ছাড়াও তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তি দেন নির্মাতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ