1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: জানানো হয়নি বাংলাদেশকে, তথ্য চেয়ে সৌদিকে চিঠি আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্লাবের দাপট, ৮৩ রানে হারল গুলশান সর্বোচ্চ আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক শনিবার খোলা থাকবে ব্যাংক ও পুঁজিবাজার কোনো সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে বিবেচনা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে প্রথমবারের মত শতহস্তের দুর্গার প্রতিমা

দ্বিতীয় মেয়াদে অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট হলেন লরেনকো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৫১ Time View

অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোয়াও লরেনকো সোমবার দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য জয়লাভ করেছেন। গত সপ্তাহের কঠিন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনে তার উদীয়মান এমপিএলএ দল অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় তিনি বিজয়ী হলেন। আর এই ফলাফলের মধ্য দিয়ে তেলসমৃদ্ধ এ দেশে তাদের শাসন দশকের পথে সম্প্রসারিত হলো।

নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার পর তিনি অ্যাঙ্গোলার সকল নাগরিকের প্রেসিডেন্ট হওয়ার এবং উম্মুক্ত সংলাপ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ঘোষিত ফলাফলে বিরোধী দল অনেক ভোট পাওয়ায় তার দল একেবারে স্বল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

২৪ আগস্টের ভোটের ফলাফল প্রকাশের পরপরই ৬৮ বছর বয়সী লরেনকো তার উদ্বোধনী ভাষণে বলেন, ‘এটি অ্যাঙ্গোলা ও অ্যাঙ্গোলার জনগণের বিজয়।’

জাতীয় নির্বাচন কমিশন (সিএনই) জানায়, নির্বাচনে পিপলস মুভমেন্ট ফর দি লিবারেশন অব অ্যাঙ্গোলা ৫১.১৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। অপরদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী দল ন্যাশনাল ইউনিয়ন ফর দি টোটাল ইন্ডিপেনডেন্স অব অ্যাঙ্গোলা (ইউএনআইটিএ) পেয়েছে ৪৩.৯৫ শতাংশ ভোট।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ