1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: জানানো হয়নি বাংলাদেশকে, তথ্য চেয়ে সৌদিকে চিঠি আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্লাবের দাপট, ৮৩ রানে হারল গুলশান সর্বোচ্চ আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক শনিবার খোলা থাকবে ব্যাংক ও পুঁজিবাজার কোনো সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে বিবেচনা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে প্রথমবারের মত শতহস্তের দুর্গার প্রতিমা

সুইডেনে সমুদ্রে যাত্রীবোঝাই লঞ্চে আগুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৫০ Time View

সুইডেনের দক্ষিণ-পূর্বে গোটস্কা স্যানডন দ্বীপের কাছে যাত্রীবোঝাই একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, লঞ্চটির নাম স্টেনা স্ক্যান্ডিকা।

সুইডেনের মেরিটাইম কর্তৃপক্ষের জানিয়েছে, অন্তত ৩০০ জন যাত্রী নিয়ে সমুদ্রে যাত্রা পথে লঞ্চে আগুন লেগেছে । লঞ্চে আটকে পড়া যাত্রীদের উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন।

সুইডিশ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ছোট যানবাহন পরিবহণকারী স্টেনা স্ক্যান্ডিকা লঞ্চে সুইডেনের দক্ষিণ-পূর্বে গোটস্কা স্যানডন দ্বীপের কাছে অগ্নিকাণ্ডের কবলে পরে।

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও জানা যায়নি এখনো।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে সুইডিশ মেরিটাইম কর্তৃপক্ষের মুখপাত্র জোনাস ফ্রাজেন বলেন, ‘লঞ্চের যে জায়গায় গাড়ি রাখা হয়, সেখানেই আগুন লেগেছে।’

তিনি আরও জানান, উদ্ধারে জন্য ইতোমধ্যেই তিনটি হেলিকপ্টার এবং সাতটি জাহাজ পাঠানো হয়েছে। আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে উপকূলে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানাচ্ছে সুইডিশ মেরিটাইম কর্তৃপক্ষ।
খবর আনন্দবাজার অনলাইন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ