1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

করোনায় আরও ১২৭৯ জনের মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৩৮ হাজার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৪৬ Time View

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৮৯ হাজার ৮৫৫ জনে। নতুন করে ৪ লাখ ৩৮ হাজার ৬১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ৪৬১ জনে।

এছাড়া একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ৯৯ হাজার ৭৫৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৮ কোটি ২১ লাখ ৯৩ হাজার ৬৫৩ জন।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

দৈনিক মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৫৩ হাজার ২২৫ জনের এবং মারা গেছেন ২৩৫ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৮৫ লাখ ৬ হাজার ৫১৫ জন এবং মারা গেছেন ৩৯ হাজার ৫ জন।

জাপানের পর একদিনে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ব্রাজিলে মোট ৬ লাখ ৮৩ হাজার ৭১৮ জনের মৃত্যু হলো। এছাড়া একদিনে ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৪৫৮ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৯৭ হাজার ২০৫ জনে।

ব্রাজিলকে টপকে শনাক্তের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসা ফ্রান্সে ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩ হাজার ৮০৬ জন এবং মারা গেছেন ৭৮ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৬০৩ জন সংক্রমিত এবং মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৯৬৭ জন।

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৩০ হাজার ১৪৮ জন সংক্রমিত এবং ১১২ জন মারা গেছেন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৬০ লাখ ৯১ হাজার ১২০ জন এবং মারা গেছেন ১০ লাখ ৬৯ হাজার ৪৯৯ জন।

একদিনে ইতালিতে সংক্রমিত ৮ হাজার ৩৪৭ জন এবং মারা গেছেন ৬০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৮ লাখ ১৪ হাজার ৮৫৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪০৭ জনের।

জার্মানিতে একদিনে ৫৪ হাজার ৫০৬ জন সংক্রমিত এবং ১১৯ জনের মৃত্যু হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ১ লাখ ৪৭ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৮৫৪ জনের।

রাশিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৯ হাজার ৬৫৮ জন এবং মারা গেছেন ৭৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৯৪ লাখ ৪৫ হাজার ৫৮১ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৪ হাজার ১৬০ জন।

বিশ্বে অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় ইরানে সংক্রমিত ১ হাজার ৯৬৬ এবং মারা গেছেন ৪৮ জন; ফিলিপাইনে সংক্রমিত ২ হাজার ৫৭৩ জন এবং মারা গেছেন ৫৩ জন; দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত ২৬ হাজার ৬১৮ জন এবং মারা গেছেন ৪৯ জন এবং থাইল্যান্ডে ১ হাজার ২৭৩ জন সংক্রমিত ও ২৬ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ