1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আলোচনায় বসতে মোল্লা ওমরের দুই শর্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারি, ২০১২
  • ২১৮ Time View

আফগানিস্তান তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা মোহাম্মদ ওমর শর্তসাপেক্ষে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে শান্তি আলোচনায় শুরুর কথা নিশ্চিত করেছেন।

এর আগে গত ২০১১ সালের নভেম্বরে তিনি তালেবান যোদ্ধাদের আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর বিরুদ্ধে বিরামহীন লড়াই চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি।
২০০১ সালে টুইনটাওয়ার হামলার জেরে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক অভিযানে তৎকালীন তালেবান সরকার ক্ষমতাচ্যুত হলে প্রাণে বেঁচে যান মোল্লা ওমর।

তবে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, সম্প্রতি তালেবান নেতা মোল্লা ওমর যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার প্রাক শর্ত হিসেবে মোল্লা ওমর দুটি দাবি তুলেছেন। এক, কিউবার গুয়ানতানামো বে করাগারে বন্দি সব আফগান নাগরিককে মুক্তি। দুই আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে।

এর প্রতিক্রিয়ায় মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, গুয়ানতানোমা বে বন্দিশালা থেকে তালেবান সদস্যদের মুক্তির ব্যাপারে তারা এখনও সিদ্ধান্ত নেয়নি।

সম্প্রতি কাতার এবং জার্মানিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবান প্রতিনিধিদের বৈঠকে হয়েছে। কাতারে একটি রাজনৈতিক কার্যালয় খোলার ব্যাপারেও উভয় পক্ষ এক মত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ