1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

তৃতীয় দিনে আয় বেড়েছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’র

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৮০ Time View

১১ আগস্ট মুক্তি পায় আমির খান ও কারিনা কাপুর অভিনীত বলিউড সিনেমা ‘লাল সিং চাড্ডা’। মুক্তির পর থেকেই ভারতীয় জনগণের বিক্ষোভের সামনে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। তবে শনিবার (১৩ আগস্ট) সিনেমাটি কিছুটা আশার আলো দেখেছে।

এদিন সিনেমাটি ৮.৭৫ কোটি টাকা সংগ্রহ করে, যা আগের তুলনায় ২০ শতাংশ বেশি। অংকটা ৪০ শতাংশ হলে কিছুটা পুষিয়ে যেত। সব মিলিয়ে অদ্বৈত চন্দন পরিচালিত সিনেমাটির আয় এখন পর্যন্ত ২৭.৭১ কোটি টাকা।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ ও পূর্ব পাঞ্জাব থেকেই মূলত ৪০ শতাংশ আয় করছে সিনেমাটি। অন্যদিকে মহারাষ্ট্র, গুজরাটের প্রতিক্রিয়া সম্পূর্ণ বিপরীত।

এর আগে, মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি বয়কটের ডাক ওঠে। মুক্তির দ্বিতীয় দিনে দেশজুড়ে ১ হাজার ৩০০টি শো বাতিল করেন বিভিন্ন প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।

অনেক মানুষ একযোগে সিনেমাটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন নির্মাতারা।

যদিও ‘লাল সিং চাড্ডা’ নিয়ে ভিনদেশি প্রতিক্রিয়া বেশে ইতিবাচক। এরই মধ্যে হলিউড তারকা টম হ্যাঙ্কস অভিনীত ১৯৯৪ সালের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার অনুসরণে নির্মিত সিনেমাটিকে অস্কারের নিজস্ব পেজে সম্মান জানানো হয়েছে।

অ্যাকাডেমির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ক্লিপ শেয়ার করা হয়েছে, যাতে দেখানো হয়েছে কীভাবে ভারতীয় সংস্করণেও অস্কারজয়ী আসল সিনেমার জাদুকে পুনরায় জীবন্ত করে তোলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ