1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

নায়কদের সঙ্গে রাত কাটালেই সিনেমা পাওয়া যায় : মল্লিকা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৮৯ Time View

বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। এক সময় নায়িকায় তালিকায় হট লিস্টে থাকলেও ধীরে ধীরে হারিয়ে যান। তবে বেশ কিছুদিন ধরে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এই নায়িকা।

রজত কাপুরের ‘আরকে/আরকে’ সিনেমায় অভিনয় করেছেন মল্লিকা। বর্তমানে সিনেমার প্রচারে ব্যস্ত তিনি। এর ধারাবাহিকতায় এক সাক্ষাৎকারে বলিউডের স্বজনপ্রীতি নিয়ে বিতর্ক উসকে দিলেন এই অভিনেত্রী।

বলিউড সিনেমায় অনেকদিন থেকেই অনিয়মিত মল্লিকা। সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি সমঝোতা করিনি বলেই কাজ পাই না। আসলে, বলিউডের এক নম্বর নায়কদের সঙ্গে রাত কাটালেই পর পর সিনেমা পাওয়া যায়। এটাই বলিউডের নিয়ম।’

বলিউড তারকাদের পার্টিতে তাকে দেখা যায় না। অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতেও হাজির থাকেন না— জানতে চাইলে মল্লিকার জবাব, ‘বলিউডে যে কোনো একটা দলে থাকতেই হবে। আর সেই দলে থাকার জন্য অনেক কিছুতেই অংশ নিতে হয়। সেগুলো আমি করিনি। তাই আজ বলিউড থেকে দূরে সরে গেছি।’

আরকে/আরকে সিনেমাটিতে মল্লিকা শেরাওয়াত ছাড়াও অভিনয় করছেন— রজত কাপুর, কুবরা সাইত, রণবীর শোরে, মনু ঋষি চাড্ডা, চন্দ্রচূর রাই, অভিজিৎ দেশপান্ডে, অভিষেক শর্মা, গ্রেস গিরধর, এবং বৈশালী মালহারা। গত ২২ জুলাই সিনেমাটি মুক্তি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ