1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

আর্জেন্টিনাকে বিদায় করে ফাইনালে কলম্বিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৭৪ Time View

কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেলো আর্জেন্টিনার মেয়েদের। কলম্বিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকেই ছিটকে পড়লো তারা।

প্রথম পর্বে গ্রুপ ‘বি’তে ব্রাজিলের পেছনে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। অন্যদিকে গ্রুপ ‘এ’তে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চার নিশ্চিত করেছিল স্বাগতিক কলম্বিয়া।

বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান ৩৫তম স্থানে আর কলম্বিয়ার ২৮ নম্বরে। মাঠের খেলায়ও স্পষ্ট পার্থক্য ধরা পড়লো। এস্তাদিও আলফনসো লোপেজে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে কলম্বিয়া।

তবে প্রথমার্ধে তাদের আটকে রাখে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আর গোল বাঁচাতে পারেনি আর্জেন্টাইন মেয়েরা। ম্যাচের ৬৩ মিনিটে গোল করেন কলম্বিয়ার লিন্দা লিজেথ। ওই গোলেই শেষ হয়ে গেছে আর্জেন্টিনার স্বপ্ন।

গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া আর্জেন্টাইনরা ৭৩ মিনিটে দশজনের দলে পরিণত হয়। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির মিডফিল্ডার গ্যাব্রিয়েলা শ্যাভেজকে। তবে কলম্বিয়া আর ব্যবধান বাড়াতে পারেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ