1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তির অনুমতির অপেক্ষায় ‘ওরা ৭ জন’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৮৫ Time View

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে খিজির হায়াত খান নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধনির্ভর সিনেমা ‘ওরা ৭ জন’। ছবিটি রয়েছে আলোচনায়। আসছে বিজয় দিবসে ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক। সে অনুযায়ী শেষ করেছেন এর নির্মাণকাজ।

জানা গেছে, সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছে। শিগগির এটি দেখবেন বোর্ডের সদস্যরা।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সেন্সর বোর্ডের সচিব মোমিনুল হক জীবন। তিনি বলেন, ‘ওরা ৭ জন’ সিনেমাটি ছাড়পত্র নিতে জমা পড়েছে।

ছবিটি নিয়ে খিজির হায়াত খান অনেক আশাবাদী। বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষাৎকার-সংবাদে নিজের অনুভূতির কথা প্রকাশ করেছেন তিনি। বলেন, ‘আগে আরও কয়েকটি সিনেমা নির্মাণ করেছি। কিন্তু এই সিনেমাটিতে সর্বোচ্চটুকু দিয়েছি উজার করে। কারণ আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।

আশা করছি বিনা কর্তনে সেন্সর থেকে ছাড়পত্র পাবে ছবিটি। ডিসেম্বরে ছবিটি মুক্তি দিতে চাই।’

ছবির সাতজনের একজন অভিনেতা ও নির্মাতা খিজির হায়াত খান নিজেই। এছাড়া ছয়টির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য ও নাফিস আহমেদ। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জাকিয়া বারী মমকে।

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের প্রযোজনায় সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খিজির হায়াত খান। সংগীতের দায়িত্বে ছিলেন নাজমুল আবেদীন আবির। এতে গান গেয়েছে ব্যান্ড অসমাপ্ত। সিনেমাটোগ্রাফার ছিলেন মোহাম্মদ আরিফুজ্জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ