1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে রাষ্ট্রপতির অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি লিবিয়া থেকে ফেরত আনা হয়েছে আরও ১৬৮ বাংলাদেশিকে | খবর কানাডার পণ্যের ওপর নতুন মার্কিন শুল্ক ও ছাড় কার্যকর | বাণিজ্য ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক এবার এভিএস চালু হলো সঞ্চয়পত্রে, গ্রাহকরা পাবেন যেসকল সুবিধা পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি ঢাকায় শুরু হচ্ছে নির্মাণ-কাঠশিল্প ও সোলার পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী

জাতীয় পার্টিতে তিনজন ভাইস চেয়ারম্যান নিয়োগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১২
  • ২৪৫ Time View

জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটিতে তিনজন ভাইস চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে তিনজন ভাইস চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এইচ.এন.এম শফিকুর রহমান এবং সালাউদ্দিন আহমদকে পদোন্নতি দিয়ে ভাইস চেয়ারম্যান পদে উন্নীত করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রতিমন্ত্রী এম. কোরবান আলীকে (কুষ্টিয়া) ভাইস চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।

এ ছাড়া প্রফেসর সবিতা বেগম (কিশোরগঞ্জ), মওলানা আনিসুর রহমান (পটুয়াখালী) ও শামসুল আলম মাস্টারকে (চট্টগ্রাম) পার্টির ভাইস চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ