1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী রাশেদ প্রধানের পিএস জনি গ্রেফতার আমরা হজযাত্রীদের খাদেম, তাদের সেবা করা আমাদের দায়িত্ব : ধর্মমন্ত্রী ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হবে ২০২৯ সালে টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

সালাহর গোলে জয়ে ফিরলো লিভারপুল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৪৯ Time View

থাইল্যান্ডে প্রথম প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমের রানারআপ লিভারপুল। তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেই জয়ের ধারায় ফিরে এসেছে ইয়ুর্গেন ক্লপের দল।

এবার সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসকে তারা হারিয়েছে ২-০ গোলে। গোল করেছেন মোহাম্মদ সালাহ এবং জর্ডান হেন্ডারসন।

মাত্র তিনদিন আগেই থাইল্যান্ডের ব্যাংককে ম্যানইউর কাছে হারতে হয়েছিল অল রেডদের। তবে, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এই জয়ে, নিশ্চিত প্রাক-মৌসুম প্রস্তুতি নিয়ে কিছুটা স্বস্তি ফিরে আসবে কোচ ইয়ুর্গেন ক্লপের কাছে।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ইনজুরির কারণে অ্যালিসন বেকার এবং দিয়েগো জোতাকে দলে পাননি কোচ ক্লুপ। ভিরগিল ফন ডাইক এবং মোহাম্মদ সালাহকেও তিনি প্রথম একাদশে রাখেননি। লুইজ দিয়াজ এবং রবার্তো ফিরমিনোকে হেন্ডারসনের সঙ্গে রেখেই একাদশ সাজান ক্লপ। তবুও, স্বস্তির জয় নিয়েই মাঠ ছেড়েছেন তিনি।

ম্যাচের ১২তম মিনিটেই গোল আদায় করে নেয় লিভারপুল। জেমস মিলনার এবং হার্ভে এলিয়টের কাছ থেকে বল পেয়ে ক্রিস্টালের জালে বল জড়ান জেমস হেন্ডারসন। দ্বিতীয়ার্ধ শুরুর আগেই মোহাম্মদ সালাহকে মাঠে নামান কোচ ক্লপ। মাঠে নেমেই গোল করেন লিভারপুলের এই সুপারস্টার।

যদিও শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি লিভারপুল এবং ক্রিস্টাল প্যালেস ম্যাচে। ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন লিভারপুলের ফুটবলাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ