1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানে কী ঘটেছিল মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ারের সঙ্গে, মুখ খুলল তার দল ভুল করে ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারি, অতঃপর… এডেন বিমানবন্দরে হামলা, ইয়ানবুমুখী ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের আজ মহাসপ্তমী, ঢাকের তালে মুখরিত দুর্গামণ্ডপ সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে অভিযান, সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ উদ্ধার দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত অভিনেত্রী ভানিজা সাত্তার বগুড়ায় ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে ‘বেইজিং এগ্রিমেন্ট’ প্রকাশ

হঠাৎ ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৬৯ Time View

অঘোষিত সফরে ইউক্রেন গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের জন্য শুক্রবার এ সফরে যান তিনি।

শুক্রবার টুইটারে দেওয়া এক পোস্টে নিজের অঘোষিত ইউক্রেন সফরের কথা জানান বরিস জনসন। জেলেনস্কির সঙ্গে নিজের একটি ছবি জুড়ে দিয়ে জনসন লিখেছেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, ভলোদিমির। ফের কিয়েভে এসে ভালো লাগল।’

বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এ নিয়ে দ্বিতীয় বারের মতো দেশটি সফরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুদ্ধ শুরুর পর কোনও বিদেশি নেতা হিসেবে তিনিই প্রথম দেশটি সফর করেন।

নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে জনসনকে স্বাগত জানিয়ে একটি বার্তা পোস্ট করেছেন জেলেনস্কি। এতে তিনি লিখেছেন, ইউক্রেনের প্রতি গ্রেট ব্রিটেনের সমর্থন অনেক জোরালো। সেটি প্রমাণিত হয়েছে। আমাদের দেশের মহান বন্ধু বরিস জনসনকে আবারও কিয়েভে দেখতে পেয়ে উচ্ছ্বসিত।
খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ