1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানে কী ঘটেছিল মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ারের সঙ্গে, মুখ খুলল তার দল ভুল করে ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারি, অতঃপর… এডেন বিমানবন্দরে হামলা, ইয়ানবুমুখী ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের আজ মহাসপ্তমী, ঢাকের তালে মুখরিত দুর্গামণ্ডপ সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে অভিযান, সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ উদ্ধার দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত অভিনেত্রী ভানিজা সাত্তার বগুড়ায় ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে ‘বেইজিং এগ্রিমেন্ট’ প্রকাশ

ভারতে করোনায় একদিনে আক্রান্ত ১২ হাজারের বেশি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৬৬ Time View

ভারতে ফের বড়সড় লাফ দিয়েছে করোনার দৈনিক সংক্রমণ। সাড়ে তিন মাসের দৈনিক সংক্রমণের রেকর্ড ভেঙে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজারেরও বেশি মানুষ। একইসঙ্গে করোনায় দৈনিক মৃতের সংখ্যাও রয়েছে দুই অংকের ঘরে।

অবশ্য বিগত কয়েক সপ্তাহ ধরেই ভারতে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় ৮ হাজার থেকে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজারে। গত ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গণ্ডি পার করল। বৃহস্পতিবার (১৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১৩ জন। করোনা মহামারির শুরু থেকে এনিয়ে প্রতিবেশী এই দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩২ লাখ ৫৭ হাজার ৭৩০ জনে।

বুধবার যেখানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ হাজারের বেশি ছিল, সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ হাজার ২১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। অর্থাৎ গত একদিনেই দেশে সংক্রমণের হার ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে গত একদিনে ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। এর মধ্যে কেরালায় তিনজন, মহারাষ্ট্রে দুইজন এবং কর্নাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, গুজরাট, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে একজন করে মারা গেছেন। এনিয়ে দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ৮০৩ জনে।

বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৫৮ হাজার ২১৫ জন। গত একদিনেই সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৪ হাজার ৫৭৮ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৬২৪ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৬ লাখ ৭৪ হাজার ৭১২ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মূলত দেশটির ৫ রাজ্য থেকেই সর্বাধিক আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে। এই ৫ রাজ্য থেকে ভারতের ৮২ শতাংশেরও বেশি আক্রান্তের খোঁজ মিলছে। এরমধ্যে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে গত একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৪ জন। এরপরই রয়েছে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা। সেখানেও একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৮৮ জন।

এছাড়া রাজধানী দিল্লিতেও করোনার সংক্রমণ রয়েছে ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭৫ জন। কর্নাটকে একদিনে ৬৪৮ জন ও হরিয়ানাতে ৫৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ